ঢাকা: যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার ছোট ভাই মাহের আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
মঙ্গলবার দেওয়া রায়ে ১৪ বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় সংঘটিত অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়।
একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাশার আল-আসাদের মামাতো ভাই আতেফ নাজিবকেও।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়েছে। ওই দমন-পীড়ন থেকেই পরবর্তী সময়ে ব্যাপক গণঅভ্যুত্থান এবং গৃহযুদ্ধের সূত্রপাত হয়।
২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।
সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের সংঘাতের অবসানের পর ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরু হয়।
পিএস