আখেরি মোনাজাতের জন্য আজ বন্ধ যেসব রাস্তা

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৯:০০ এএম

ঢাকা: চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ রোববার। এ জন্য কয়েকটি রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘যেহেতু দূর-দূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য মুসল্লিরা আসবে, সেহেতু আমরা শনিবার রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ করছি। কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ আব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপালের রোড বন্ধ থাকছে। সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবে তারা বাইপাল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবে।’

মোল্যা নজরুল ইসলাম বলেন, ইজতেমা মাঠে যারা শূরা সদস্য আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, চেষ্টা করছি যেন রোববার বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হয়। সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে পারে, সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে।’

সোনালীনিউজ/এম