ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট ‘হ্যাঁ’ জিতেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ করা হয়।
আখতার আহমেদ জানান, গণভোটে দেশের ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ‘হ্যা’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি বা মোট ভোটের ৬৮.০৫ শতাংশ।
আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন বা মোট ভোটের ৩১.৯৪ শতাংশ।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের ২৯৬টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল অনুযায়ী বিএনপি বিএনপি জোট ২১২টি, জামায়াত জোট ৭৬টি এবং অন্যরা ৮টি আসনে জয় লাভ করেন।
পিএস