মিরপুরের শেওড়াপাড়ায় ভবনে আগুন, পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটি মেট্রোরেল স্টেশনের পাশেই অবস্থিত। শুক্রবার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

এসএইচ