বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:৪১ এএম

জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ফেডারেশনের অধিভুক্ত বিভিন্ন গলফ ক্লাব থেকে মনোনীত কাউন্সিলররা অংশ নেন এবং ভোটের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নির্বাচন শেষে ফেডারেশনের উদ্যোগে কুর্মিটোলা গলফ ক্লাবে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট।

এ সময় দেশের বিভিন্ন গলফ ক্লাবের কাউন্সিলর, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম