ঢাকা: বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
শনিবার (২১ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
[267792]
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঈদ উপলক্ষে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ দিতে মন্ত্রী তাদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করে তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এসআই