২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৮:৩৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সোমবার (২৩ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

[267877]

তথ্য বিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এছাড়া, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে তথ্য বিবরণীতে। সূত্র: বাসস

এসআই