ভারতীয় হাইকমিশনের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:২২ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

এই সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা করেছেন তারা। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই মূল লক্ষ্য। 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।’ সেই সঙ্গে দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। 

পিএস