দূরপাল্লা ও আন্তজেলা বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বাড়বে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাসভাড়া বৃদ্ধির তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। দূরপাল্লার রুটে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়েছে। এছাড়া আন্তজেলা রুটেও কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা ও চট্টগ্রামে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে আন্তজেলা রুটেও একই হারে ভাড়া বৃদ্ধি কার্যকর হবে।
এর আগে কিলোমিটারপ্রতি ২২ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতি।
এসএইচ