ঢাকা: জাতীয় সংসদে অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলার সময় দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এসময় তাকে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা অধিবেশনকক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসকরা।
পরে যোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন।
পিএস