তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন: রাষ্ট্রদূত ইয়াও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলেই তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে তাদের অবস্থান আগের মতোই রয়েছে। চীন তাদের সামর্থ্য অনুযায়ী এই প্রকল্পে সহায়তা করবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন। 

পিএস