শিক্ষিকা হত‍্যা 

সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ১২:৪৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

[275061]

র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ ব্রিফিং করবেন।

এর আগে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান প্রধান শিক্ষক রনজিলা পারভীন। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

এসআই