বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে নিজের অনুভূতি ও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থার খোঁজ খবর নেন বলে জানান জামায়াত আমির। পরে রাত ১টার দিকে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেন, “বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, চারদলীয় জোট এবং পরবর্তীতে ২০ দলীয় জোটের অন্যতম নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। তার জন্য মহান আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি—তিনি যেন দ্রুত আরোগ্য দান করেন।”
তিনি আরও লিখেন, “সুস্থতা আল্লাহর বিশেষ নিয়ামত। তিনি চাইলে যেকোনো অবস্থায় সুস্থতা দিতে পারেন। আমি প্রার্থনা করি—আল্লাহ খালেদা জিয়ার পরিবারের সদস্যদেরও ধৈর্য ও শক্তি দান করুন।”
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অনুরোধ, মজলুম এই মানুষটির সুস্থতার জন্য দোয়া করুন।”
এম