ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রজাপতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আম জমতার দলের সদস্য সচিব তারেক রহমান। কিন্তু তার পোলিং এজেন্টদের ধানের শীষের ফিতা গলায় দিয়ে নির্বাচন বুথে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্র আলিম উদ্দিন স্কুল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বুথগুলোতে ঢুকলেই দেখে মনে হচ্ছে একই দলের দুইজন করে দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা একই দলের না। আর এভাবেই প্রজাপতির পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে প্রজাপতির এজেন্টরা বলেন, আমরা ধানের শীষের পক্ষ থেকে না, প্রজাপতির পক্ষ থেকে আছি। আমাদের ফিতা না দেওয়ায় ধানের শীষের ফিতা পড়েছি।
পিএস