নিজ হাতে নির্বাচনী ব্যানার খুলে নিলেন জামায়াত আমীর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচন শেষ হওয়ার পর নিজ হাতে নির্বাচনী ব্যানার খুলে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এলাকায় ব্যানার অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, নির্বাচন শেষ হলে পরিবেশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব এবং রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে সচেতন হতে হবে।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো ব্যানার খুলে ফেলেন। এ সময় তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোও জরুরি। নির্বাচনী প্রচারণা শেষে পোস্টার–ব্যানার সরিয়ে ফেললে শহর ও জনপদের সৌন্দর্য বজায় থাকে বলেও উল্লেখ করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন, এলাকায় যেসব ব্যানার, পোস্টার ও ফেস্টুন এখনো রয়েছে সেগুলো দ্রুত অপসারণ করতে। পাশাপাশি সাধারণ মানুষকেও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সহযোগিতার আহ্বান জানান।

এ ঘটনাকে স্থানীয়রা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগ অন্যদেরও দায়িত্বশীল আচরণে উৎসাহিত করবে।

এসএইচ