কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তার সমর্থকদের উদ্দেশে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া ওই পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে।
পোস্টে তিনি বলেন, তাকে ঘিরে বিভিন্ন মাধ্যমে সমালোচনা বা নেতিবাচক আলোচনা হলেও সমর্থকদের উচিত হবে না পাল্টা প্রতিক্রিয়ায় কঠোর ভাষা ব্যবহার করা।
তিনি লেখেন, যেখানে তাকে নিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ বা কটূক্তি করা হয়, সেখানে গিয়ে উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া না দেখানোর জন্য তিনি তার অনুসারীদের অনুরোধ জানিয়েছেন। বরং প্রয়োজন হলে যুক্তি দিয়ে শান্তভাবে কথা বলতে কিংবা সম্পূর্ণভাবে বিষয়টি এড়িয়ে যেতে বলেছেন।
এমপি আমির হামজা স্পষ্টভাবে উল্লেখ করেন, তার পক্ষ নিয়ে কাউকে যেন আক্রমণাত্মক মন্তব্য না করা হয়। তার ভাষায়, একজন মুমিনের কথাবার্তা যেন অন্য মুমিনের জন্য নিরাপদ থাকে— সেটিই কাম্য।
নিজেকে ঘিরে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে তিনি বিচলিত নন এবং বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। তার বিশ্বাস, শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হবে।
পোস্টটি প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মাত্র দুই ঘণ্টার মধ্যে এতে কয়েক দশ হাজার প্রতিক্রিয়া, হাজার হাজার মন্তব্য এবং বিপুল সংখ্যক শেয়ার দেখা গেছে— যা নতুন করে তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
এম