রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএইচ