যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের নেপথ্য কী, যা জানা গেল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত ঘিরে নতুন তথ্য সামনে আসছে, তবে এখনো ঘটনার পূর্ণাঙ্গ কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতদের একজন জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। অন্যদিকে আরেক শিক্ষার্থী রাহিদা বৃষ্টিরর মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করলেও মার্কিন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

তদন্ত অনুযায়ী, দুই শিক্ষার্থীকে সর্বশেষ ১৬ এপ্রিল আলাদা সময়ে ক্যাম্পাস ও তাদের বাসার কাছে দেখা গিয়েছিল। পরদিন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এক পরিচিত ব্যক্তি পুলিশকে বিষয়টি জানান। এরপরই নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জ্যামিল লিমনের মরদেহ টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় পাওয়া যায়। একই এলাকায় পানিতে নাহিদার সন্ধানে ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার ঘটনাটিকে “গভীরভাবে উদ্বেগজনক ও হৃদয়বিদারক” বলে মন্তব্য করেছেন। তিনি জানান, তদন্তকারীরা প্রতিটি সম্ভাব্য সূত্র যাচাই করছে এবং ঘটনার পেছনের সত্য উদঘাটনে কাজ চলছে।

অপরাধ বিশ্লেষণে সাবেক এফবিআই এজেন্ট ড. ব্রায়ানা ফক্স বলেন, ঘটনাস্থলজুড়ে ছড়ানো প্রমাণ ইঙ্গিত দিচ্ছে এটি অত্যন্ত সুপরিকল্পিত নয়, বরং তাড়াহুড়োতে ঘটানো একটি সহিংস ঘটনা হতে পারে। তবে এখনো এটি নিশ্চিত নয় যে কী কারণে এই ঘটনা ঘটেছে—ব্যক্তিগত দ্বন্দ্ব, আর্থিক বিষয়, নাকি অন্য কোনো কারণ।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত মোটিভ বা সন্দেহভাজন সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক বিশ্লেষণের ওপর ভিত্তি করেই পরবর্তী অগ্রগতি নির্ধারণ করা হবে।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটিতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হচ্ছে।

এম