নাটোর জেলা সমিতি, ঢাকার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১১:০৭ পিএম

নাটোর জেলা সমিতি, ঢাকা’র নতুন কমিটি দায়িত্ব গ্রহণ ও কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় বাড্ডার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয় এই দায়িত্ব হস্তান্তর/গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলামের পরিচালনায় নব নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি খোন্দকার আবুল কালাম, সাবেক সহসভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সিনিয়র সহসভাপতি জয়নুল আলী, হামিদ মোল্লা, সহসভাপতি মোখলেছুর রহমান, মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট মুনছুর আলম, রাশিদুল ইসলাম, ইঞ্জি. আব্দুর রশিদ, ইঞ্জি. রফিকুল ইসলাম, আমির-উজ্জামান মনি।

সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রউফ তুহিন, শাহীন শাহরিয়ার, মাসুদুর রহমান রতন। যুগ্মসাধারণ সম্পাদক হয়েছেন, ডা. শামিমুর রহমান, তাসনিম দিনু পলিট, আনোয়ার হোসেন রিপন, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা, রুহুল আমিন।
অর্থ সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, সহ অর্থ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোস্তফা জামান কবির, সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন রিজভী, জাহাঙ্গীর আলম ফিরোজ, আবুল হোসেন, নাইমুল সুলতান তওফিকদার, ইমদাদুর রহমান, মনিরুল ইসলাম মনির, আব্দুল আল হাদি, আন্তর্জাতিক সম্পাদক মেজর (অব.) আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. নুরুল পাটোয়ারী, প্রচার সম্পাদক ইঞ্জি. এম জাকির আহমেদ, সহপ্রচার সম্পাদক আসিক ইবনে আফসার, মিডিয়া বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম, আইটি সম্পাদক ইকবাল উদ্দিন প্রমুখ।

এম