আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১১:১১ পিএম

রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎স্থানীয়রা জানান, আগারগাঁও মেট্রো রেল স্টেশনের নিচে একটি মোটরসাইকেল করে দুজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎এ বিষয়ে শেরে-ই বাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা বলেন, আমরা এখনো ককটেল বিস্ফোরণের কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি।

এম