ঢাকার বাতাস আজ কতটা দূষিত

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৪৫ এএম

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ এক নম্বরে রয়েছে আফগানিস্তানের কাবুল। বাতাসের মান ৪৭৭ যা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত। আর আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে।  
 
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারে এ তথ্য দেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। বায়ুর মান ৪৪৩, যা বিপজ্জনক। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ৪১২। চতুর্থ স্থানে থাকা মিশরের কায়রোর বায়ুর স্কোর ৩৯৯। পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২৫৭)। তালিকায় ঢাকা আছে ১০ নম্বরে। বাতাসের মান ১৫৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এম