ঢাকা: বাংলাদেশের মাটিতে আগামী ৫ নভেম্বর শুরু হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুনার্মেন্টের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
উদ্বোধনী দিনেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এরপর ১১ নভেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলা। দুই গ্রুপ থেকে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুটি ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৭ নভেম্বর।
বাংলাদেশ স্কোয়াড: হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, ফয়সাল আহমেদ, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান ও মাহি খান।
পিএস