ঢাকা: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর আবারও মাঠে নামলো বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করছে টাইগাররা। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হলো অমিত হাসান ও তাওহীদ হৃদয়ের।
চোট পাওয়া লিটন দাসের বদলে অভিষেক হচ্ছে অমিত হাসানের। টি-টুয়েন্টি ও ওয়ানডেতে জাতীয় দলের অন্যতম সদস্য হলেও এবারই প্রথম টেস্ট খেলতে নামছেন তাওহীদ হৃদয়।
[272188]
এ ছাড়া মুশফিকুর রহিম, মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্তদের নিয়ে বেশ শক্ত ব্যাটিং ইউনিট টাইগারদের।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান (উইকেটরক্ষক), খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া টিসিগা (উইকেটরক্ষক), ওয়েসলি মাদেভেরে, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি।
এসআই