পেনাল্টি থেকে বিশ্বকাপ নকআউটের প্রথম গোল পেলেন রোনালদো

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৬:৩২ এএম

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে গোলশূন্য প্রথমার্ধ পার করেছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল, তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়েছিল ক্রোয়েশিয়া। তারই পুরস্কার পেল তারা ৫৩ মিনিটে। ইভান পেরিসিচের গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় লুকা মদরিচের দল।

এরপর পেনাল্টি থেকে বিশ্বকাপ নকআউটের প্রথম গোল করেন রোনালদো।