কোয়ার্টার ফাইনালে কবে কখন কে কার মুখোমুখি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১০:২৪ এএম

উত্তেজনা আর রোমাঞ্চের নানা ধাপ পেরিয়ে শেষ হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। মাঠের লড়াইয়ে টিকে থাকা শেষ বিজয়ী আটটি পরাশক্তি দল নিয়ে এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ।

বিশ্বকাপের এবারের আসরে শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা এবং সবশেষ দল হিসেবে ইতিহাস গড়া সুইজারল্যান্ড।
আগামী ৯ জুলাই কোয়ার্টার ফাইনাল শুরু হবে।

বাংলাদেশ সময় অনুযায়ী কোয়ার্টার ফাইনালের সময়সূচি -

৯ জুলাই : ফ্রান্স ও মরক্কো—রাত ২টা—বোস্টন
১০ জুলাই : স্পেন ও বেলজিয়াম—রাত ১টা—লস অ্যাঞ্জেলেস
১২ জুলাই : ইংল্যান্ড ও নরওয়ে—রাত ৩টা—মায়ামি
১২ জুলাই : আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড—সকাল ৭টা—কানসাস

এম