মিরাজ বাদ, ওয়ানডের নতুন অধিনায়ক লিটন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৮:১৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন নতুন অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

এর মাধ্যমে সীমিত ওভারের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টি  দলকে নেতৃত্ব দেবেন লিটন।

পিএস