ঢাকা: আগামী মাস অর্থাৎ অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে তারা বাংলাদেশে আসছেন।
এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) অংশ হিসেবে আয়োজিত হবে এই টেস্ট সিরিজটি। সূচি অনুসারে, ১৮ অক্টোবর বাংলাদেশের পা রাখার কথা রয়েছে ক্যারিবিয়ানদের।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এরপর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৮ অক্টোবর–১ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টেস্টে।
এরপর ৫–৯ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। ফলে উভয় দলের জন্যই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পিএস