ঢাকা: দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই মুহুর্তে ২১ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, পটুয়াখালীসহ খুলনা বিভাগের ১০ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।
এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পিএস