রাতে ১১ জেলায় ঝড়ের আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৮:২৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: মধ্যরাতের মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ মে) রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিক দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্র বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, ঢাকা, বরিশাল, নোয়াখালী এবং চট্টগ্রামের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথায় মাঝারি ধরণে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পিএস