ঢাকা: রাত পোহালেই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। দেশের অন্যান্য স্থানেও একই সময় থেকে ঈদের জামাত শুরু হবে। তবে বৃষ্টির কারণে সারাদেশে ঈদের জামাত সঠিক সময় হবে কীনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণে এদিন সারাদেশেই ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিন দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পিএস