দেশের ৪১ জেলায় বইছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির আভাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: এই মুহূর্তে দেশের ৪১ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে অনুভুত হচ্ছে তীব্র গরম। আর তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বুধবার (৩ জুন) আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাবে বলা হয়েছে- ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বৃষ্টি নিয়ে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারা দেশে দিনের মতো রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।

পিএস