• ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি  সেপ্টেম্বর ২৪, ২০২২, ১১:৫৬ এএম
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

কিশোর গ্যাংয়ের সদস্যরা

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার বিভিন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত কিশোরগ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/জেএ/এসআই

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!