ছবি : প্রতিনিধি
দিনাজপুর: পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত- বাংলাদেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, পবিত্র আশুরা উপলক্ষে আজকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি রপ্তানি শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, আজকে পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
এসআই


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




