পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে রাতের আঁধারে হাসপাতালে রেখে পালিয়েছেন জন্মদাত্রী মা।এতে উপজেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বিকালে ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।এখনো পর্যন্ত নবজাতক মার সন্ধান মেলেনি।
আবাসিক মেডিকেল অফিসার ডা. লেলিন বলেন, মা ফিরে না আসায় আপাতত আমরা দেখভাল করছি। প্রয়োজনীয়ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। শারীরিকভাবে সে সুস্থ আছে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।
এসএস


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




