ফাইল ছবি
কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মাহমুদুর রহমান (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এ ঘটনা ঘটে।
মাহমুদুর রহমান কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তী ডিককুল এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সবাই সাগরে গোসলে নামে।
মাহমুদুরের সাথে আসা বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। এসময় তার বন্ধুদের শোর চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মীরা এগিয়ে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানভীর হোসেন আরও জানান, মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসএস


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




