ছবি : প্রতিনিধি
সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে জালানার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যরা বাড়ির আলমারিতে থাকা নগদ ৫ লক্ষ ৫৫ হাজার টাকাসহ ৬ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেলের বাড়িতে এঘটনা ঘটে। রাসেল মধুমোল্লারডাঙ্গী গ্রামের হাবিবুল্লাহ বাহারের পুত্র।
বাড়ির মালিক ব্যবসায়ী রাসেলের স্ত্রী শারমিন সুলতানা জানান, বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে স্থানীয়রা ফোনে আমাকে জানান আমার ঘরের জালানার গ্রিল কাটা। আমি তড়িঘড়ি আমার বোনকে নিয়ে বাড়ি পৌছে পুলিশে খবর দেয়। পুলিশ আসার পর ঘরের মধ্যে প্রবেশ করে দেখি আমার আলমারির ড্রয়ারে থাকা নগদ ৫ লক্ষ ৫৫ হাজার টাকা, ১০ টি স্বর্ণের নাকফুল, ৪ জোড়া স্বর্ণের রুলি, ২ জোড়া স্বর্ণের চেইনসহ ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
সাতক্ষীরা সদর থানা পুলিশ উপ-পরিদর্শক সোহেল আহমেদ জানান, লুটপাটের ঘটনা সত্য। তবে চুরি কি ডাকাতি সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআই



















-20261023105530-20261027104202.jpg)



















