• ঢাকা
  • সোমবার, ২৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার 


পিরোজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৩৯ এএম
পিরোজপুরে খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার 

ছবি : সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল থেকে ইব্রাহিম হাওলাদার (৩৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি খাল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম একই গ্রামের মৃত গনি হাওলাদারের ছেলে। 

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের খাবার খেয়ে ইব্রাহিম আগে থেকে কাজ নেয়া স্থানীয় আসার শিকদারের নারিকেল গাছের ডগা পরিষ্কার করতে গিয়েছিলেন। এসময় গাছের পাসে থাকা বৈদ্যুতিক তারে শর্ট খেয়ে জোয়ারের পানিতে ভরা খালে পড়ে যায়। এতে মৃত্যু হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন শনিবার সকালে নিশ্চিত করে বলেন, খাল থেকে শ্রমিকের একটি লাস উদ্ধার করা হয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক খেয়ে তার মৃত্যু হয়। 

এসআই

Link copied!