• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পল্লী বিদ্যুৎ সংরক্ষণাগারে আগুন


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২৬, ০৫:১০ পিএম
পল্লী বিদ্যুৎ সংরক্ষণাগারে আগুন

ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় পল্লী বিদ্যুতের খুঁটি সংরক্ষণের একটি স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিডস্টোর বাজার এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি সংরক্ষণের স্টোরে রাখা কাঠের অ্যাংকার লকে আগুন লাগে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর স্টোর কিপার মো. হারুন অর রশিদ জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!