• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬, ০৬:৩৮ পিএম
ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ

ছবি : সংগৃহীত

ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন,  ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে গত ১৩ মার্চ চাঁদপুরের কচুয়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।

১০ মার্চ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ সংক্রান্ত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এ খবর প্রকাশ্যে আসার পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়।

পিএস

Wordbridge School
Link copied!