• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল


ধর্মচিন্তা ডেস্ক মার্চ ১৭, ২০২৬, ১১:২৬ এএম
বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে— এ নিয়ে সারা দেশে বাড়ছে আগ্রহ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ১৯ মার্চ সন্ধ্যায়।

ওইদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ জাতীয় চাঁদ দেখা কমিটি-র বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। আন্তর্জাতিক জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা কম। তবে ১৯ মার্চ সূর্যাস্তের পর আকাশ পরিষ্কার থাকলে নতুন চাঁদ দেখা যেতে পারে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো,  বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে বাংলাদেশে সাধারণ নিয়ম অনুযায়ী একদিন পর, অর্থাৎ ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

এ সম্ভাব্য তারিখ ধরে আগেই প্রস্তুতি নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের ঘোষিত ছুটির তালিকায় ২১ মার্চকে কেন্দ্র করে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি থাকবে। তবে সবকিছুই নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। চূড়ান্ত ঘোষণা আসবে সংশ্লিষ্ট কমিটির বৈঠক থেকেই।

এম

Wordbridge School
Link copied!