• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ: মন্ত্রী


দিনাজপুর প্রতিনিধি মার্চ ১৯, ২০২৬, ০৪:০৫ পিএম
মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ: মন্ত্রী

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ। বর্তমান বিএনপি সরকার ১৮ কোটি জনগণের সরকার। কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়।

বৃহষ্পতিবার (১৯ মার্চ) দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ, গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাই বিএনপি সরকার সব সময় জনগণের পাশে থাকে এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ায় সকলকে অংহগ্রহণ করার আহ্বায়ন জানিয়ে মন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর ও সুশাসনের বাংলাদেশ গড়ে উঠবে। অনেকে বিভিন্নভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপচেষ্টা চালাবে জানিয়ে সকলকে সজাগ থাকার আহ্বায়ন জানান।

পিএস

Wordbridge School
Link copied!