ফাইল ছবি
নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে তিনি এ আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেলের বিষয়টি একটি কমিটির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনে ড. সালেহউদ্দিনের সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, কমিটির সুপারিশ ও সরকারের সমন্বিত উদ্যোগ থাকলে নতুন পে স্কেলের বাস্তবায়ন স্বল্প সময়ের মধ্যে সম্ভব হবে। কর্মকর্তারা এ বিষয়ে ধৈর্য ধরলে প্রতিষ্ঠানিক ও নৈতিক কাঠামো ধরে রাখা সম্ভব হবে।
এসএইচ































-20260725114857.jpg)






