ছবি: প্রতিনিধি
পাবনার চাটমোহরে বালতির পানিতে পড়ে দুই বছর বয়সী ইয়ারুল হোসেনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগড়া জামাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের আবু তাহেরের ছেলে।চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে হাঁটতে হাঁটতে শিশুটি প্রতিবেশী সাবান আলীর বাড়িতে যায়। বাড়ির উঠোনে রাখা পানি ভর্তি বালতিতে খেলা শুরু করলে দুর্ঘটনা ঘটে। ওই সময় বাড়ির লোকজন উঠোনে কাজে ব্যস্ত ছিলেন।
বেশ কিছুক্ষণ পর বাড়ির ভেতরে প্রবেশ করে দেখা যায়, বালতির পানিতে শিশুটি উপুড় হয়ে পড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চাটমোহর থানার পরিদর্শক নয়ন কুমার সরকার বলেন, “অসচেতনতার কারণে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”
এসএইচ







































