• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই’, বলে কাঁদলেন রুমিন ফারহানা


জেলা প্রতিনিধি জানুয়ারি ২০, ২০২৬, ০৯:০৬ এএম
‘আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই’, বলে কাঁদলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে উঠান বৈঠকে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।


সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে রুমিন ফারহানা বলেন, আপনাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই। আমার সরাইল-আশুগঞ্জের মানুষ আমার প্রতি যে ভালোবাসা, যে আস্থা ও বিশ্বাস রেখেছেন—আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার তৌফিক দেন।

রুমিন ফারহানা আরও বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই সরাইল ও আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

বক্তব্যের একপর্যায়ে রুমিন ফারহানা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লে উপস্থিত এলাকাবাসীর মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এম

Wordbridge School
Link copied!