• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ


জামালপুর প্রতিনিধি  অক্টোবর ২২, ২০২৬, ০৬:৪৪ পিএম
ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

ছবি: সংগৃহীত

জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুনের স্ত্রী লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি সোনা চুরির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সেনা কর্মকর্তা মেজর রায়হানের স্ত্রী মোবাশ্বিরা রায়হান লিনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের বনানী এলাকার একটি সরকারি কোয়ার্টারে হিয়াকে রেখে সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যান মেজর রায়হান ও তাঁর স্ত্রী লিনা। পরে তাঁরা বাসায় ফিরে হিয়াকে দেখতে না পেয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ঘরে থাকা ১৮ ভরি সোনার গহনা পাওয়া যাচ্ছে না বলে দেখতে পান তারা। পরবর্তীকালে এ ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করা হয়।

বনানী থানার ওসি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত হিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে জানা গেছে, চুরির মামলায় তিনি উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে আপাতত আত্মগোপনে রয়েছেন।

মামলা প্রসঙ্গে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুন জানান, স্ত্রীর সঙ্গে বর্তমানে তাঁর সেপারেশন চলছে এবং এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।

অন্যদিকে, অভিযুক্তের বাবা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তিনি জানান, পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

উল্লেখ্য, অভিযুক্ত লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

এসএইচ 

Link copied!