ফাইল ছবি
রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের আট জেলায় ১ কোটি ৫৪ লাখ ১০৩ জন ভোটার রয়েছেন। তারা ৫২৮৭ ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে ২৬৬৪ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) কেন্দ্র ও ২৬২৩ টি কেন্দ্রকে সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
রাজশাহী রেঞ্জ পুলিশ জানায়, রাজশাহী জেলার আটটি থানায় ৬৩ ইউনিয়ন এবং ১২টি পৌরসভায় ৫৬১ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩২২ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ২৩৯টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৩২৭ জন। পুরুষ ভোটার ৭ লাখ ৫১ হাজার ৩৮২ জন। নারী ৭ লাখ ৫৩ হাজার ৯৩৮ জন। তৃতীয় লিঙ্গ ৭ জন। এসব তথ্য রাজশাহী সিটি কর্পোরেশনে বাইরের।
চাঁপাইনবাবঞ্জ জেলার পাঁচটি থানায় ৪৫ ইউনিয়ন এবং ৪টি পৌরসভায় ৫১৫ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩৪২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ১৭৩টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৩ হাজার ২৩৭ জন। পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন। নারী ৭ লাখ ১ হাজার ৫৮৭ জন। তৃতীয় লিঙ্গ নেই।
নওগাঁ জেলার ১১টি থানায় ৯৯ ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় ৭৮২ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৪১৮টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৪ হাজার ৬৭০ জন। পুরুষ ভোটার ১২ লাখ ২ হাজার ২২৮ জন। নারী ১১ লাখ ২২ হাজার ৪২৪ জন। তৃতীয় লিঙ্গ ১৮ জন।
নাটোর জেলার ৭টি থানায় ৫২ ইউনিয়ন এবং ৮টি পৌরসভায় ৫৬৬ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ১৯২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৩৭৪টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৭৩৪ জন। পুরুষ ভোটার ৭ লাখ ৩০ হাজার ৫৪৩ জন। নারী ৭ লাখ ২৯ হাজার ১৯১ জন। তৃতীয় লিঙ্গ নেই।
পাবনা জেলার ১১টি থানায় ৭৪ ইউনিয়ন এবং ৯টি পৌরসভায় ৭০২ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২৬৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ও ৪৩৩টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪২ হাজার ৮০৮ জন। নারী ১১ লাখ ২১ হাজার ১৫৩ জন। তৃতীয় লিঙ্গ ১৭ জন।
সিরাজগঞ্জ জেলার ১২টি থানায় ৮৩ ইউনিয়ন এবং ৭টি পৌরসভায় ৯২৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৪৬২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৪৬১টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬৭ হাজার ৮০৭ জন। পুরুষ ভোটার ১৩ লাখ ৪৬ হাজার ৭৭৫ জন। নারী ১৩ লাখ ২১ হাজার ৩২ জন। তৃতীয় লিঙ্গ নেই।
বগুড়া জেলার ১২টি থানায় ১০৯ ইউনিয়ন এবং ১২টি পৌরসভায় ৯৮৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৫০০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৪৮৩টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন। পুরুষ ভোটার ১৪ লাখ ৬৭ হাজার ৭৭৫ জন। নারী ১৪ লাখ ৮৮ হাজার ৭৩২ জন। তৃতীয় লিঙ্গ ৪২ জন।
জয়পুরহাট জেলার ৫টি থানায় ৩২ ইউনিয়ন এবং ৫টি পৌরসভায় ২৫৫ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২১৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ও ৩৯টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৮হাজার ৮২৩ জন। পুরুষ ভোটার ৪ লাখ ১০ হাজার ৬৭ জন। নারী ৪ লাখ ৭৭ হাজার ৮০৩ জন। তৃতীয় লিঙ্গ ৯৪ জন।
রাজশাহী রেঞ্জ পুলিশ আরো জানায়, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত প্রস্তুতি নেয়া হয়েছে।
পাবনার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, সব তথ্য গুগল থেকে নিয়ে নিবেন। সব গুগলে দেয়া আছে।
নির্বাচন অফিসের রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে। প্রচারণায় মেতেছেন প্রার্থীরা। রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্বপালন করছেন। প্রার্থীদের আচরণ নিধিমেনে প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আরো বলেন, নিরাপত্তার বিষয়টি ভোটগ্রহণের আট দিনে আগে থেকে সর্বোচ্চ বিবেচনা আনা হয়।
পিএস







































