• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১০


ফরিদপুর প্রতিনিধি  জানুয়ারি ২৪, ২০২৬, ০১:০৪ পিএম
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১০

ছবি : প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরে ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত হয়েছে। এঘটনায় আরো ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুরগামী একটি বাস ও ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে এ ঘটনায় ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার (৩২) নিহত এবং ১০ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার সময় নিহত ব্যক্তি ট্রাকের হেলপারের আসনে ছিলেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!