• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমরা কখনও হুঙ্কারের রাজনীতি করি না: এ্যানি


লক্ষ্মীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:২৩ এএম
আমরা কখনও হুঙ্কারের রাজনীতি করি না: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা কখনোই প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক চিন্তা রাজনৈতিক জীবনে করিনি। জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। আমরা কখনও হুঙ্কার দিয়ে রাজনীতি করি না।

আমরা কখনও আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে যেমন শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন, আমিও সেভাবে সাধারণ মানুষকে সমীহ এবং সম্মানের জায়গায় রেখে রাজনীতি করি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকার ভবানীগঞ্জ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নের ব্যানারে এ আয়োজন করা হয়।

এ্যানি চৌধুরী বলেন, ভবানীগঞ্জে জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রতিপক্ষে বক্তব্যে লক্ষ্মীপুরের উন্নয়নের কথা বলা হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হয়নি। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সুন্দর-সচেতন আধুনিক লক্ষ্মীপুর গড়বেন তা না বলে আমরা দেখেছি হুঙ্কার দিয়েছেন, আস্ফালন দেখিয়েছেন, ধমক দিয়েছেন, থ্রেট করেছেন। ৫ আগস্টের পর এদেশের মানুষ প্রত্যাশার জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল ও ব্যক্তিদের কাছে প্রত্যাশা করে, ‘আমরা যেন হুমকি ধমকি, আস্ফালন, ঔদ্ধত্য দেখিয়ে ধমক না দিয়ে চলি। মানুষ চায় আমরা যেন গঠনমূলক রাজনীতি করি। মানুষ চায় বাংলাদেশটা নতুনভাবে গড়ে উঠুক, নির্মাণ হোক।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপর যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও বিএনপি নেতা জিয়া উদ্দিন চৌধুরী আরিফ প্রমুখ। 

এম

Wordbridge School
Link copied!