• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিনুর ওয়েবসাইট চালু, জানানো যাবে মতামত


রাজশাহী প্রতিনিধি জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:০০ পিএম
মিনুর ওয়েবসাইট চালু, জানানো যাবে মতামত

ছবি : প্রতিনিধি

রাজশাহী: আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

নতুন ডিজিটাল ঠিকানা www.minubnp.com এই ওয়েবসাইটের মাধ্যমে এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে মিজানুর রহমান মিনু–এর রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত পরিচিতি, রাজশাহীর উন্নয়নে তাঁর সুস্পষ্ট ভবিষ্যৎ ভিশন, পাশাপাশি দেশ ও গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রূপরেখা ও পরিকল্পনার বিস্তারিত তথ্য।

ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দেশ-বিদেশের যেকোন প্রান্ত থেকে রাজশাহীবাসীসহ সর্বস্তরের মানুষ সহজেই জানতে পারেন—রাজশাহীর সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিয়ে ভাবনা দেশ ও গণতন্ত্র পুনর্গঠনে বিএনপি’র দৃষ্টিভঙ্গি, মিজানুর রহমান মিনু–এর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য।

এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের জন্য সরাসরি মতামত, প্রত্যাশা, প্রশ্ন ও পরামর্শ জানানোর সুযোগ রাখা হয়েছে—যা জনগণের সঙ্গে নেতৃত্বের একটি কার্যকর ও আধুনিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে।

মিজানুর রহমান মিনু বিশ্বাস করেন, জনগণের কণ্ঠস্বরই রাজনীতির প্রকৃত শক্তি। সেই বিশ্বাস থেকেই এই ডিজিটাল উদ্যোগ, যেখানে রাজশাহীর মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষা সরাসরি তুলে ধরতে পারবেন।

রাজশাহীর উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের টেকসই সমাধানে ধানের শীষ প্রতীকই যে ভবিষ্যতের পথনির্দেশক—সে বার্তাই বহন করছে এই ওয়েবসাইট।

পিএস

Wordbridge School
Link copied!