• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এ নিয়ে বিভ্রান্তি নেই: মাসুদ সাঈদী


পিরোজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৪২ পিএম
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এ নিয়ে বিভ্রান্তি নেই: মাসুদ সাঈদী

ছবি: প্রতিনিধি

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এ বিষয়ে দেশবাসীর মধ্যে কোনো বিভ্রান্তি নেই বলে মন্তব্য করেছেন পিরোজপুর–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

বুধবার দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাসুদ সাঈদী। আগামী শুক্রবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা বাস্তবায়ন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আক্তার মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর–৩ আসনে জামায়াত সমর্থিত এনসিপির প্রার্থী ডা. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পিরোজপুর পৌর জামায়াতের আমির ইচাহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!